প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫১ পিএম
          --- ২ মাস আগে
Ad

জামিন নামক ভাইরাসে আক্রান্ত বিচারব্যবস্থা

অ- অ+
জামিন নামক ভাইরাসে আক্রান্ত বিচারব্যবস্থা
জামিন নামক ভাইরাসে আক্রান্ত বিচারব্যবস্থা: বিমান এমডি দম্পতির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মোহনার বিচার কি এই বাংলায় হবে না?”
Ad

 নিউজ রিপোর্ট | Katha24.com


বাংলাদেশে কি সুবিচার পাওয়া এখন শুধুই ভাগ্যের ব্যাপার?

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক এমডি দম্পতির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আলোচিত মোহনা মামলা ঘিরে এমনই প্রশ্ন উঠছে সর্বমহলে।

ভুক্তভোগী মোহনার পক্ষে অভিযোগ উঠেছে—নির্যাতনের স্পষ্ট আলামত, ভিডিও ফুটেজ এবং আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি থাকার পরও মামলার বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি পাচ্ছে না। বরং “জামিন” নামক এক অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের বিচারব্যবস্থা বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে।

একাধিক সচেতন নাগরিকের অভিযোগ, গুরুতর অপরাধে অভিযুক্তরা অর্থ ও প্রভাবের জোরে জামিনে বেরিয়ে আসছে। কালো কোর্ট পরিহিত কিছু অসাধু আইনজীবীর বিরুদ্ধে টাকার বিনিময়ে আসামি জামিনে বের করে আনার অভিযোগও উঠেছে। এতে করে বিচার নয়, বরং বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হচ্ছে।

বিশ্লেষকদের মতে, একবার অভিযুক্ত জামিনে বেরিয়ে এলে মামলার গতি শ্লথ হয়ে পড়ে। বছরের পর বছর মামলা ঝুলে থাকায় এক সময় বাদী পক্ষ মানসিক, সামাজিক ও আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে অভিযুক্ত পক্ষ আরও বেপরোয়া হয়ে ওঠে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনেও এই ধীরগতির বিচার প্রক্রিয়া ও সহজ জামিন ব্যবস্থাকে দায়ী করছেন অনেকে। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ইভটিজিং—সব অপরাধই যেন বেড়েই চলেছে, আর সাধারণ মানুষ প্রশ্ন করছে:

“এই দেশ কি অপরাধীদের জন্যই নিরাপদ?”

স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়েও যদি ভুক্তভোগী ন্যায়বিচার না পান, তাহলে ‘সোনার বাংলা’ কি কেবলই স্লোগানে সীমাবদ্ধ থাকবে?

মোহনার বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে অনেকে বলছেন, এই মামলা শুধু একজন নারীর নয়—এটি দেশের বিচারব্যবস্থার সক্ষমতার পরীক্ষা।

এখন দেখার বিষয়, রাষ্ট্র কি আদৌ প্রমাণ করবে যে এই বাংলায় ক্ষমতাবানদের ঊর্ধ্বে আইন আছে?

নাকি “জামিন নামক ভাইরাসে” আক্রান্ত বিচারব্যবস্থা আরও একবার নীরব দর্শক হয়েই থাকবে

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert